বই খুঁজে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন 

০২ জুন ২০২২, ০৯:৩৫ AM
যৌন নিপীড়ন

যৌন নিপীড়ন © প্রতীকী ছবি

ফরিদপুরে বই খুঁজে দেওয়ার কথা বলে বিদ্যালয়ের ছাদে নিয়ে এক স্কুলছাত্রীকে (১১) যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর দাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত শিক্ষক মোক্তার হোসেন মুকুল (৫২) ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষককে ছুটিতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। 

লিখিত অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মে) ওই স্কুলছাত্রীর ছোট ভাই স্কুলে বই হারিয়ে ফেলে। বই খুঁজতে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রী স্কুলে যায়। এ সময় অভিযুক্ত মোক্তার হোসেন স্কুল লাইব্রেরিতে একাকী বসে ছিলেন। পরে বিষয়টি মোক্তারকে জানান ওই ছাত্রী। এ ঘটনায় বই খুঁজে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যান তিনি। পরে বিদ্যালয়ের ছাদে ওই ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন মোক্তার হোসেন। সেখান থেকে ওই ছাত্রী দৌড়ে পালিয়ে বাড়িতে এসে পুরো ঘটনা খুলে বলে।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষক বিদ্যালয়ে যেতে পারবেন না। 

এদিকে অভিযুক্ত মোক্তার হোসেন জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। অপপ্রচার ও একটি মহলের ষড়যন্ত্র এটি।

‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
খাওয়ার পরই পেট ফাঁপে, এ যন্ত্রণা কমাতে জেনে নিন ৭ কার্যকর উ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদি, সালামি, ঈদিয়া: ফাতেমীয় আমল থেকে যুগে যুগে বদলেছে কীভাব…
  • ২১ মার্চ ২০২৬
দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence