বাঁশ বাগানে মিলল স্কুলছাত্রীর মরদেহ

১৮ মার্চ ২০২২, ০৬:০৯ PM
স্কুলছাত্রীর মরদেহ

স্কুলছাত্রীর মরদেহ © টিডিসি ফটো

মাগুরার শ্রীপুরে বাসা থেকে কিছুটা দূরে অবস্থিত বাঁশ বাগান থেকে রোজিনা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, হাট শ্রীকোল এলাকার উত্তরপাড়ায় কুমার নদের পাশের বাঁশবাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোজিনা উত্তরপাড়ার মিক্কিস শেখ ও সমিরন বেগমের মেয়ে। সে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন : স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না আমির হামজা

সমিরন জানান, বৃহস্পতিবার দুপুর থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। সব জায়গায় খুঁজেছি। সেয়ানা মেয়ে, চিন্তা হচ্ছিল। রাত হয়ে গেলে গ্রামের আশেপাশেও খোঁজাখুঁজি করেও পাইনি। রাত ২টা পর্যন্ত নদী এলাকায় খুঁজেছি।

তিনি আরও জানান, সকালে জানতে পারলাম ওই বাঁশবাগানে আমার মেয়ের লাশ পড়ে আছে। গিয়ে দেখি হাত-পা গোটানো। কারা যেন ওরে মেরে ফেলছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় কাটা দাগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ভোরে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন
  • ২৪ জুন ২০২৬
নকআউটের সমীকরণে নেইমারকে নিয়ে সতর্ক আনচেলত্তি
  • ২৪ জুন ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ জুলাই পর্য…
  • ২৪ জুন ২০২৬
একাদশে নেই নেইমার, বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
  • ২৪ জুন ২০২৬
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ২৪ জুন ২০২৬
চুরির অপবাদে জুনিয়রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সিনিয়রের …
  • ২৪ জুন ২০২৬