নাটোরে কলেজ অধ্যক্ষকে শোকজ

০৩ জানুয়ারি ২০২২, ০৫:৩৬ PM
দমদমা স্কুল অ্যান্ড কলেজ

দমদমা স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে নাটোরের এক অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত সিংড়া উপজেলার দমদমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামক আনু। তাকে কারণ দর্শানোর নোটিশ নিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

রবিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান স্বাক্ষরিত পাঠানো নোটিশে ৩ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: বহিষ্কৃত ৮৭ শিক্ষার্থীসহ ১২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

এদিকে নোটিশের একটি করে অনুলিপি দেয়া হয়েছে স্থানীয় সাংসদ, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক, জেলা শিক্ষা কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে।

মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সিংড়া দমদমা স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ভর্তিতে অতিরিক্ত ফি আদায় হচ্ছে মর্মে সংবাদ প্রকাশ হয়। যা সম্পূর্ণরূপে নীতি বহির্ভুত।

এছাড়া সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা ।

আরও পড়ুন:ওমিক্রন ঠেকাতে নতুন নির্দেশনা আসছে, সন্ধ্যায় বৈঠক

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে সেশন ফি এর নাম করে বাণিজ্য করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থীকে ভর্তি হতে হলে গুনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২৮ টাকা পর্যন্ত। যা অন্যান্য স্কুলের ক্ষেত্রে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা। এবং কোনো শিক্ষার্থীকে আদায়কৃত টাকার কোনো রশিদ দেয়া হয়নি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence