সিলেটে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ, জিপিএ ফাইভ ৪৮৩৪

৩০ ডিসেম্বর ২০২১, ১১:০৬ AM
এসএসসির ফল

এসএসসির ফল © সংগৃহীত

এসএসসি ও সমামন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।

এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এবছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন। এদিকে ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা ফল দেখতে পাচ্ছেন।

আরও পড়ুন- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

তথ্যমতে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী। এছাড়াও কারিগরি বোর্ডের আরও ১২৫,০৫৯ জন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে মোট ৩ লাখ ১০ হাজার ১৭২ জন পরীক্ষার্থীকে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন- এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

করোনাভাইরাসের কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিাপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয় ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে।

ফল প্রকাশ উদ্বোধন করে বই উৎসবেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ট্যাগ: এসএসসি
মোটরসাইকেলের তেল আনতে গিয়ে প্রাণ গেল তরুণের
  • ০৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ঝড়ের আভাস যে অঞ্চলে
  • ০৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলের
  • ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬