এসএসসি পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন

০৫ ডিসেম্বর ২০২১, ০৪:০৮ PM
এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

এসএসসি পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা অংশ নেন এই মানববন্ধেন অংশ নেন।

রবিবার (৫ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের উপজেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের, বালিয়াদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, চাতরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ আলী, চককীত্তি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত, চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ, ধোবড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, করোনার কারনে তারা পড়ালেখার খুব একটা সুযোগ পাননি।

শিক্ষাবোর্ড থেকে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার শিক্ষার্থীদের সিলেবাস ৩০ শতাংশ কমিয়েছে। কিন্ত ৭০ শতাংশ সিলেবাসও এ সময়ে শেষ করা সম্ভব নয়। তাই সিলেবাস আরো কিছুটা কমিয়ে আনার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচী পালনের ঘোষণা দেন।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬