স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল ছাত্রের

২০ নভেম্বর ২০২১, ০৩:০৪ PM

© প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রেদওয়ান শাহীন (১৩) ভাটেরচর দে এ মান্নার পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং শাহীন আনারপুরা গ্রামের মো. ইব্রাহীম প্রধানের ছেলে।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল জানান, স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী রয়েল কোচের একটি বাস শাহীনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তারা বাসটি জব্দ করলেও বাসচালক ও তার সহযোগী পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬