এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৪ নভেম্বর ২০২১, ১০:০১ AM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।

জানা গেছে, প্রথমদিন সকালে এসএসসি পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান আর দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত দাখিলের পদার্থ বিজ্ঞান ও ভোকেশনালের পদার্থ বিজ্ঞান-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজা ৮৮৭, ভোকেশনালে ১ লাখ ২৪ হাজার ২২৮ জন অংশগ্রহণ করছেন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার  ৩৩৪ জন।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence