গ্রন্থাগারিক পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি

০৩ নভেম্বর ২০২১, ১২:৩৭ PM
গ্রন্থাগারিক পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি

গ্রন্থাগারিক পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাউশি © সংগৃহীত

দেশের সরকারি কলেজগুলোর গ্রন্থাগারিক পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নবম গ্রেডের ননক্যাডার গ্রন্থাগরিক গেজেটেড কর্মকর্তার সৃষ্ট, কর্মরত ও শূন্যপদের তথ্য চাওয়া হয়েছে সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলো কাছে। ১১ নভেম্বরের মধ্যে এসব পদে তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের।

গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে অধ্যক্ষদের চিঠি পাঠিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।

অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে সব সরকারি কলেজ, সরকারি মাদরাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার সৃষ্ট, কর্মরত ও শূন্য পদের তথ্য আগামী ১১ নভেম্বরের মধ্যে হাতে হাতে ও ডাকযোগে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে অধ্যক্ষদের।

অধ্যক্ষদের পাঠানো চিঠিতে লেখা আছে, প্রতিষ্ঠানে ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার পদ আছে কি না, আত্তীকৃত পদ কি না, স্থায়ী পদ কি না, ২০১৫ খ্রিষ্টাব্দের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল পদের স্কেল কত, গ্রন্থাগারিক কর্মরত থাকলে তার নাম, মোবাইল নম্বর ও গ্রন্থাগারিকের পদটি শূন্য থাকলে তা কতদিন ধরে শূন্য সে তথ্য জানতে চাওয়া হয়েছে।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence