খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

৩১ অক্টোবর ২০২১, ১২:২৮ AM

© প্রতীকি ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে এক স্কুল শিক্ষার্থী।শনিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা শহরের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সজীব বসাক (১৩) ব্রহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া বসাকপাড়ার প্রয়াত উষারঞ্জনের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। 

নিহতের স্বজনরা জানান, সজীব সকালে নৌকায় করে শহরের কাউতলীতে এন্ডারসন খালে মাছ শিকারে গিয়েছিল। তখন অসাবধানতাবশত নৌকা থেকে পড়ে গেলে খালের পানিতে তলিয়ে যায় সে।পরে খোঁজাখুঁজি করে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির হোসাইন জানান, সজীবকে হাসপাতালে নিয়ে আগেই তার মৃত্যু হয়েছে। ফুসফুসে পানি ডুকে ঘটনাস্থলে শ্বাস বন্ধ হয়ে সজীব মারা গেছে। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ট্যাগ: মৃত্যু
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬