কলেজের সামনে কিশোরীর গলাকাটা লাশ, সঙ্গে আহত কিশোর

২৭ অক্টোবর ২০২১, ১০:২৩ AM
কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া একই স্থান থেকে আহত অবস্থায় অপর এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার এলেঙ্গা পৌরসভার শামসুল হক কলেজের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়। 

আহত অবস্থায় উদ্ধার কিশোরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।

আজিজুর রহমান বলেন, সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গলা কাটা এক কিশোরী ও এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ওই কিশোর জীবিত ছিল। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, নিহত কিশোরী ছুমাইয়া আক্তার উপজেলার পালিমা এলাকার ফেরদৌস রহমানে মেয়ে। আর আহত কিশোর মনির ভাবলা গ্রামের মেহেরের ছেলে। তারা দুজনেই এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তবে মনির বর্তমানে বাসে হেলপারের কাজ করে। 

আহত মনিরের খালা রোজিনা বেগম জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে বাড়ি থেকে মনির বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় লোকজনদের কাছে খবর পেয়ে মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার সঙ্গে পাওয়া মৃত মেয়েটিকে চেনেন না বলে জানান মনিরের খালা।   

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব পাল বলেন, মনিরের অবস্থা আশঙ্কাজনক। তার পেট থেকে ভুড়ি বেড়িয়ে গেছে। তার গলায় ও ঘাড়ে কাটা আছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আরও ক্ষত আছে। বর্তমানে সে ওটিতে রয়েছে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close