ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:২১ PM
হাসিবুর রহমান শিহাব

হাসিবুর রহমান শিহাব © টিডিসি ফটো

ময়মনসিংহের নান্দাইলের মহাসড়কে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হাসিবুর রহমান শিহাব (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত হাসিবুর রহমান শিহাব স্থানীয় আচারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

রবিবার (২৬ সেপ্টম্বর) দুপুরের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তারঘাট বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র হাসিবুর রহমান শিহাব নান্দাইল পৌরএলাকার দক্ষিণ চারিআনিপাড়া গ্রামের ব্যবসায়ী ফয়েজুর রহমান আবুলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে শিহাব নিজ পরিবারের মোটরসাইকেল চালিয়ে তার বাবার ড্রাইভিং লাইসেন্স আনতে কিশোরগঞ্জ জেলা শহরে যায়।

পরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তারঘাট বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইজিবাইকের সাথে মূখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল হাইওয়ে থানার ইনচার্জ মাসুদ খান এ ব্যাপারে জানান,মহাসড়কে দুর্ঘটনার খবর এই মাত্র পেলাম। খোঁজ নিয়ে পরে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬
বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬