নভেম্বরের মাঝামাঝি শুরু হতে পারে এসএসসি পরীক্ষা

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৭ AM
এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১০-১২ নভেম্বর

এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১০-১২ নভেম্বর © সংগৃহীত

আগামী ১০-১২ নভেম্বরের মধ্যে যেকোনো দিন চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু করা হতে পারে। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহে সেগুলো জেলা পর্যায়ে পাঠানো হবে। আর সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে পরীক্ষা শুরুর ১৫ দিন আগে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা রয়েছে। তাই আগামী ১০, ১১ বা ১২ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করছে বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চলতি সপ্তাহেই পরীক্ষার দিন-তারিখ চূড়ান্ত করা হবে। আর পরীক্ষা শেষে এক মাস পর ফল প্রকাশ করা হবে।

এ বছর সারাদেশে প্রায় ২২ লাখ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ করেছে। তার মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে চার লাখ ৭৩ হাজার।

শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বোর্ডগুলো। তবে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হবে না বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম।

তিনি বলেন, যেহেতু সংক্ষিপ্ত আকারে তিন বিষয়ের পরীক্ষা হবে এবং বিভাগভিত্তিক সকাল-বিকেল পরীক্ষার আয়োজন করা হবে, সেহেতু এসএসসির জন্য কেন্দ্র বাড়ানোর প্রয়োজন হবে না।

জানা গেছে, করোনা মাহমারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেয়া হবে মাধ্যমিক সমাপনীতে। বাড়বে শিক্ষার্থীদের প্রশ্ন বাছাইয়ের সুযোগও। আগে ১০টি প্রশ্নের মধ্যে ৭-৮টির উত্তর দিতে হলেও এবার সেখানে মাত্র চারটির উত্তর দিতে হবে।

অন্যদিকে, স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ইংরেজি ‘জেড’ বর্ণের আকারে বসানো হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী, শিক্ষকসহ সবাইকে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence