স্বাস্থ্যবিধি না মানায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ PM
শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হচ্ছে বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসা, সানসাইন উচ্চ বিদ্যালয় ও ভুলকোট আদর্শ উচ্চ বিদ্যালয়

শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হচ্ছে বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসা, সানসাইন উচ্চ বিদ্যালয় ও ভুলকোট আদর্শ উচ্চ বিদ্যালয়

সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় হবিগঞ্জের বাহুবল উপজেলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। আগামী মঙ্গলবারের (১৪ সেপ্টেম্বর) মধ্যে তাদের এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হচ্ছে বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসা, সানসাইন উচ্চ বিদ্যালয় ও ভুলকোট আদর্শ উচ্চ বিদ্যালয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, স্কুল খোলার আগে থেকেই প্রস্তুতি চলছিল। খোলার প্রথম দিন সবগুলো বিদ্যালয়েই যথাযথভাবে নির্দেশনা পালন করা হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন এসে বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদরাসা, সানসাইন উচ্চ বিদ্যালয় ও ভুলকোট আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণে গাফিলতির চিত্র দেখা যায়। তাই তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close