পরিমার্জিত শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:১১ PM
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী বছর (২০২২) পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে। ২০২৩ সাল থেকে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তা বাস্তবায়ন করা হবে এবং ২০২৫ সালের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিমার্জিত কারিকুলামের খসড়া অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও জানান, ২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকবে না। একই সাথে নতুন শিক্ষাক্রমে ক্লাস থ্রি পর্যন্ত কোনো শ্রেণিতে পরীক্ষা থাকবে না। আর নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাজন থাকবে না বলেও জানান শিক্ষামন্ত্রী।

বুটেক্সে তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
  • ০৮ এপ্রিল ২০২৬
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
close