বরিশাল

২২ বিদ্যালয়ে ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ, তদন্ত শুরু

১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৬ PM
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল © সংগৃহীত

বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২২টি বিদ্যালয়ের বিরুদ্ধে এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ তদন্ত শুরু করেছে শিক্ষা বোর্ড। ইতোমধ্যে একটি বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষককে বাড়তি অর্থ ফেরত এবং ধার্য টাকার রশিদ শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে ।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ফরম পূরণে ১৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ১৮৫০ টাকা নির্ধারণ করা হয়। আমরা অভিযোগ পাই কয়েকটি স্কুল নির্ধারিত অর্থের চেয়ে বেশি টাকা নিয়েছে। এর বাইরে রশিদবিহীন ফরম পূরণের জন্য অর্থ আদায় করেছে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়। সদর উপজেলার চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে রশিদ ছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ এসেছিল। সেখানে তদন্তে গিয়ে এর প্রমাণ পাওয়া যায়। এমতাবস্থায় ওই স্কুলের প্রধান শিক্ষক আয়নাল হোসেনকে আদায়কৃত বাড়তি অর্থ ফেরত দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, আমাদের কাছে প্রায় ২২টি অভিযোগ লিখিত ও টেলিফোনে এসেছে। আমরা সেসব অভিযোগ খতিয়ে দেখছি। কোথাও কোন প্রমাণ পেলে তাদের সতর্ক করা হচ্ছে এবং বাড়তি টাকা ফেরত দিতে বলা হচ্ছে। এটি মূলত নিয়মিত কাজের একটি অংশ। কারণ আমরা সতর্ক না করলে হয়তো কেউ অবৈধ সুবিধা নিতে পারে। সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নাল হোসেন জানিয়েছেন, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দুই হাজার টাকা করে ফরম পূরণের জন্য নিয়েছি। বোর্ড নির্ধারিত ফির চেয়ে সামান্য কিছু বেশি রাখা হয়েছে। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমাকে টেলিফোনে নির্দেশ দিয়েছেন রশিদ দিয়ে দেওয়ার জন্য। দু-একদিনের মধ্যেই শিক্ষার্থীদের রশিদ পৌঁছে দেওয়া হবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence