নিখোঁজের ১২ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩০ PM
কীর্তনখোলা নদী থেকে মরদেহ উদ্ধার

কীর্তনখোলা নদী থেকে মরদেহ উদ্ধার © ফাইল ফটো

বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে ফাহাদ হাসান (১৭) নামে এক স্কুলছাত্র নিখোঁজের ১২ দিন পর তার লাশ উদ্ধার করেছে বরিশাল কোস্টগার্ড সদস্যরা। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফাহাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কোস্টগার্ডকে জানালে তারা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ফাহাদ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ও নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হোসেনের ছেলে।

গত ২৭ আগস্ট বন্ধুদের সঙ্গে কীর্তনখোলা নদীতে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় ফাহাদ। পরে তাকে উদ্ধারে দুই দিন অভিযান চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা। দুই দিনে কোনো খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয় তারা।

কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ জানান, কচুরিপানার মধ্যে একটি লাশ দেখে স্থানীয়রা কোস্টগার্ডে খবর দেয়। কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে পঁচনধরা অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার (ফাহাদ) মরদেহ শনাক্ত করেন। পরে তার লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬