জামালপুরের সরিষাবাড়ী: বন্যায় প্লাবিত ৩৫ শিক্ষা প্রতিষ্ঠান

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৩ AM
জামালপুরের সরিষাবাড়ী: বন্যায় প্লাবিত ৩৫ শিক্ষা প্রতিষ্ঠান

জামালপুরের সরিষাবাড়ী: বন্যায় প্লাবিত ৩৫ শিক্ষা প্রতিষ্ঠান © সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যায় ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। আগামী ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলা হলেও বন্যার পানির কারনে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের অনিশ্চয়তায় ভুগছে কর্তৃপক্ষ। এদের মধ্যে রয়েছে ২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদরাসা রয়েছে ২টি।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের ভারি বর্ষণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫টি ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় ডুবে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। যমুনার পানি কিছুটা কমলেও বিদ্যালয়গুলো রয়েছে এখনো পানির নিচে।

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম জানান, উপজেলায় এখন পর্যন্ত ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত রয়েছে। ১২ তারিখ থেকে বিদ্যালয় খোলা হবে। সরকার এসব বন্যাকবলিত এলাকার জন্য কোন ঘোষণা না দিলে আমরা তো ব্যবস্থা নিতে পারি না। আপাদত পানি না নামা পর্যন্ত শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরো বাড়াবে?
  • ১৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরিতে কত?
  • ১৫ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসীর ট্রলারডুবি…
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
  • ১৫ এপ্রিল ২০২৬