ডুবে যাওয়া শিক্ষার্থী জিহাদের খোঁজ মেলেনি

০৮ জুলাই ২০২১, ১০:২৪ AM
ডুবে যাওয়া শিক্ষার্থী জিহাদের খোঁজ মেলেনি

ডুবে যাওয়া শিক্ষার্থী জিহাদের খোঁজ মেলেনি © সংগৃহীত

নদী থেকে ফুটবল আনতে গিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র জিহাদ হোসেনের খোঁজ আজ সকাল পর্যন্ত পাওয়া যায়নি। নিখোঁজ জিহাদ আদর্শ সদর উপজেলার শুভপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ফায়ার সার্ভিস এর লিডার মো. বদিউজ্জামান ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রস্তাবিত কুমিল্লা শেখ কামাল ক্রীড়া পল্লীতে ফুটবল খেলার সময় বল নদীতে পড়ে যায়। তারপর জিহাদ ও তার বন্ধুরা বল আনতে নদীতে নামে। কিন্তু জিহাদ গোমতীর স্রোতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। বিকেল ৪ টায় চাঁদপুর থেকে ডুবুরি দল এসে ৪ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

জিহাদের বাবা আলমগীর হোসেন জানান, ছেলের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। ডুবুরি দল চেষ্টা করছে বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমার ছেলেটা ফিরে আসে। আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জিহাদ সবার ছোট। নিখোঁজের খবরে জিহাদের মা অসুস্থ হয়ে গেছেন। কুমিল্লা কোতয়ালী মডেল থানার এস আই বিষ্ণু কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও জিহাদের সন্ধান পায়নি।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬