এসএসসির ফরম পূরণ শুরু

০১ এপ্রিল ২০২১, ১০:৩৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

২০২১ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে। ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

২১ মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০-১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। তবে করোনা পরিস্থিতির কারণে এ বছর যোগ্যতা নির্ধারণী হিসেবে এসএসসির নির্বাচনী পরীক্ষা হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার শেষ সময় ৮ এপ্রিল। আর ১০০ টাকা বিলম্ব ফিসহ ১৫ এপ্রিল পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২০ খ্রিষ্টাব্দের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের ১ এপ্রিলের মধ্যে নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে। বোর্ড আরও জানিয়েছে, করোনা অতিমারির কারণে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসির ফরমপূরণ বাবদ সর্বোচ্চ ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ১ হাজার ৮৫০ টাকা ফি নিতে প্রতিষ্ঠানগুলোকে বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের তালিকাভুক্তি ফি ১০০টাকা নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৬ …
  • ০৩ এপ্রিল ২০২৬
‘সুদর্শন পুরুষ’ এডলফ খানকে ঢাবির কার্জন হলে আটকে রেখেছেন এক…
  • ০৩ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত…
  • ০৩ এপ্রিল ২০২৬
স্পিকারের স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী থেকেই মুসলিম পতনের শুরু, হরমুজ প্রণালী থেকেই …
  • ০৩ এপ্রিল ২০২৬
একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬