শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের নির্দেশ

০৯ জানুয়ারি ২০২১, ১০:৫২ AM

© ফাইল ফটো

যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন সই করা এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে মাউশির অধিনে সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এটি উদযাপন করতে হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে অনলাইনে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করার অনুরোধ করা হয়েছে নির্দেশনায়।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুল ম্যানেজিং কমিটি ও কলেজ গভর্নিং কমিটির উপস্থিতিতে অনলাইনে এ অনুষ্ঠান পালন করতে বলা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close