একাদশের অনলাইন ক্লাস শুরু আজ

০৪ অক্টোবর ২০২০, ১০:৫৮ AM
অনলাইন ক্লাস

অনলাইন ক্লাস © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আজ রোববার (৪ অক্টোবর) থেকে সারাদেশে শুরু হচ্ছে। করোনা মহামারির কারণে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না বিধায় শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সেজন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

একাদশের অনলাইন ক্লাস উদদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সকাল ১০টায় ঢাকা কলেজে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল থাকবেন।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয় এ বছর। এজন্য ক্লাসও বিলম্বে শুরু হচ্ছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence