টিভিতে মাধ্যমিক-কারিগরির ১৩ ক্লাস আজ

০২ জুলাই ২০২০, ১০:৪৪ AM

© ফাইল ফটো

মহামারি করোনাকালীন এমন বিপর্যয়ের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ বাংলাদেশ টেলিভিশনে পাঠদান সম্প্রচার শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার মাধ্যমিকে ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

আজ মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয়ের ক্লাস বেলা ১১টা ৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির বাংলা বেলা ১১টা ২৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট, অষ্টম শ্রেণির গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির বাংলা, পদার্থ বিজ্ঞান ও উচ্চতর গণিত বিষয়ের ক্লাস ১২টা ২৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির পৌরনীতি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাস ১টা ২৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

অন্যদিকে এদিন কারিগরি স্তরে নবম শ্রেণির অটোমোটিভ ক্লাস দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ২৭ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ২৭ মিনিট থেকে ২টা ৪৩ মিনিট পর্যন্ত দশম শ্রেণির ফিস কালচার অ্যান্ড ব্রিডিং এবং দশম শ্রেণির বিডিং মেইনটেন্যান্স ক্লাস দুপুর ২টা ৪৩ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত সম্প্রচার করা হবে।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬