নোবেল পাওয়ার স্বপ্ন দেখে আদিব

২৮ জুন ২০২০, ১২:০২ PM
দশম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র

দশম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র

বিতর্ক, বক্তৃতা, কবিতা আবৃত্তি, গল্প লেখা, রচনা, খেলাধুলা প্রায়ই প্রতিযোগিতায় সবসময় বিজয়ী হলে স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এ রকমই এক দৃষ্টান্ত আদিব রহমান। পটুয়াখালীর গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির বিজ্ঞান শাখার মেধাবী ছাত্র।

সর্বপ্রথম তৃতীয় শ্রেণিতে পড়াকালীন সময় বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। সেই থেকেই বাবার স্বপ্ন ছেলে একদিন লক্ষ লক্ষ জনতার সামনে গলা উঁচিয়ে বক্তৃতা দেবে। তাই তখন থেকেই নিজেকে যোগ্য করে তোলার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় আদিবের নাম লেখানো শুরু। মাধ্যমিকে পা দিয়েই নিজেকে জড়িয়ে ফেলেন বিতর্ক, বক্তৃতা, কবিতা আবৃত্তি, গল্প লেখা, রচনা ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতায়। তারপর আর পিছে না ফিরে শুরু হয়ে যায় নিজেকে অসাধারণ প্রমাণ করার প্রয়াস।

উপজেলা, জেলা, বিভাগ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেয়েছে প্রচুর সার্টিফিকেট, বই, মেডেল ও ক্রেস্টসহ নানা পুরস্কার। তার সাথে পেয়েছে অগণিত মানুষের ভালোবাসা। পারিপার্শ্বিকতা যেমন অনন্য তেমনি লেখাপড়ায় অসাধারণ। পিইসি এবং জেএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থানসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এখন নিজেকে একজন বড় মাপের চিকিৎসক হবার পাশাপাশি চিকিৎসাবিদ্যায় নোবেল প্রাইজ পাওয়ার মত বড় স্বপ্ন দেখে আদিব রহমান।

শিক্ষার্থী আদিব রহমান জানায়, যেকোনো বিষয়ের উপর কঠিন মনোযোগ ও দৃঢ় অধ্যাবসায় সবকিছু জয় করা সম্ভব। আমার এই অর্জনের জন্য বাবা ও মায়ের কাছে আমি চিরঋণী। এছাড়া শিক্ষকমন্ডলী ও বড় ভাইয়ের সাহায্য আমায় সামনে এগিয়ে নিতে আরো সাহায্য করবে। ভবিষ্যতে একজন চিকিৎসক হিসেবে নিজেকে দেশ ও দশের সেবায় নিয়োজিত করতে সকলের দোয়া কামনা করছি।

আদিব রহমান গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম ও গলাচিপা সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাফিয়া আক্তারের দ্বিতীয় ছেলে। তার বড় ভাই এ এম এন আকিব গলাচিপা সরকারী কলেজের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী।

আদিবের উল্লেখযোগ্য অর্জনসমূহ:

২০২০ সালে অর্জন: ডাচ বাংলা ব্যাংক ফিজিক্স অলিম্পিয়াডে বরিশাল বিভাগে তৃতীয় স্থান অর্জন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সায়েন্স অলিম্পিয়াডে বরিশাল বিভাগে নবম স্থান এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ। সায়েন্স অলিম্পিয়াড ‘কুইজ’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ। স্বপ্ন পূরণের অঙ্গীকার সংগঠন থেকে আজীবন সম্মাননার জন্য মনোনীত।

২০১৯ সালে অর্জন: ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র বাছাইপর্বে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ২০ এর অন্যতম। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত ইংরেজি রচনা প্রতিযোগিতা, ‘ট্যুরিজম অ্যান্ড জবস এ বেটার ফিউচার ফর অল’ বিষয়ে পটুয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় গলাচিপা উপজেলায় তৃতীয় স্থান অর্জন। বিজয় ফুল প্রতিযোগিতায় স্বরচিত কবিতা বিষয়ে গলাচিপা উপজেলায় প্রথম স্থান। জাতীয় শিক্ষা সপ্তাহে গলাচিপা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ বিতার্কিক ও শ্রেষ্ঠ স্কাউটের স্বীকৃতি।

২০১৯ ও ২০২০ সালে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ‘ব্যাডমিন্টনে’ প্রথম স্থান। এ ছাড়া ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী। ২০১৭ ও ২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার ‘কুইজ’ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence