জিপিএ-৫ পেয়েও পড়াশোনা অনিশ্চিত যমজ বোনের

০২ জুন ২০২০, ১১:০২ AM

ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর জিগাতলা এলাকায় যমজ বোন আনিকা-মনিকা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় পরিবারসহ সবাই খুশি। তারা পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল্‌স হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল। অদম্য এই যমজ বোন পরিবারে প্রচণ্ড অভাবের মধ্যেও ভালো ফল করেছে। তবে ভবিষ্যতে তাদের লেখাপড়া অভাবের কারণেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পরিবার সূত্র জানায়, আনিকা-মনিকার বাবা আনোয়ার পারভেজ গুরুতর অসুস্থ হয়ে অচল জীবনযাপন করছেন। এ অবস্থায় মা আকলিমা খাতুন ঈশ্বরদী ইপিজেডে একটি কারখানায় কাজ করে সংসার চালাচ্ছেন। সংসারের খরচ, স্বামীর চিকিৎসা-ওষুধ আর সন্তানদের পড়ালেখা চালানো নিয়ে হিমশিম খাচ্ছেন আকলিমা খাতুন।

স্থানীয়রা জানান, যমজ দুই বোন খুবই মেধাবী। দু'জনের মধ্যে একজন আবার গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তবে আর্থিক দুরবস্থার কারণে তাদের লেখাপড়া থেমে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে সরকারি-বেসরকারি সহায়তা তাদের প্রয়োজন।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬