এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:০০ AM

© সংগৃহীত

এসএসসি পরীক্ষার্থীকে উধাও হয়ে গেছেন একই স্কুলের এক শিক্ষক। গত রবিবার গাজীপুরের পুবাইলের ভাদুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরের চটপটি দোকানের সামনে থেকে ওই ছাত্রীকে নিয়ে শিক্ষক ফয়সাল পালিয়ে যান।

ওই ছাত্রী স্থানীয় আবির বিদ্যানিকেতন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রোববার ওই ছাত্রী ভাদুন স্কুল কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তাকে নিয়ে পালিয়ে যান শিক্ষক ফয়সাল।

ছাত্রীর বাবা বাবুল মিয়ার অভিযোগ, রোববার তার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে হল থেকে বের হতেই শিক্ষক ফয়সাল ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় ওই ছাত্রীর মা বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় তারা। চারদিন পরও মেয়ে কোথায় আছে জানেন না তার বাবা।

এ ঘটনায় পুবাইল নায় একটি সাধারণ ডায়েরি করেছেন ছাত্রীর বাবা বাবুল মিয়া। একই সঙ্গে অপহরণ মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

পুবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দিদারুল আলম বলেন, আবির বিদ্যানিকেতনে ভাঙচুর হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি শিক্ষক ফয়সাল এসএসএসি পরীক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন। তবে থানায় এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬