জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে ছাত্র ইউনিয়ন

১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ PM
সংবর্ধনা অনুষ্ঠান

সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ফটো

নওগাঁ জেলার সদর উপজেলার কীর্ত্তিপুর উচ্চ বিদ্যালয়ে জেএসসি উত্তীর্ণ অর্ধ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্র ইউনিয়ন। আজ (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার এ সংবর্ধনার আয়োজন করা হয়।

নওগাঁ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহসানের সভাপতিত্বে ও উর্মী প্রবণের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজারুল ইসলাম, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা উৎপল সাহা ও আরেফিন মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহানে মোতায়েন যুক্ত প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা সাধারণ সম্পাদক শামীম আহসান বলেন, শিক্ষার বিকল্প কিছু নেই। আমাদের এই শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। এদেরকে অনুপ্রাণিত করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমাজের সকলের। তাদেরকে ভালোবেসে সঠিক পথ দেখাতে পারলেই আমরা এদের নিয়ে সুন্দর সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে পাবরো।

তিনি বলেন, মাদক, বাল্য বিবাহ আমাদের সমাজে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আমাদের সকলকে এর মোকাবেলা করতে হবে।

যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close