দাখিল পরীক্ষার কেন্দ্রে ১৩৪ জন বহিষ্কার

১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৩ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

দাখিল পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৩৪ জনকে বহিষ্কার করা হয়েছে। ভোলার চরফ্যাশন উপজেলার দাখিল পরীক্ষার ৩টি কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন দক্ষিণ আইচা থানা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫ জন, শশিভূষণ এ মালেক দাখিল মাদ্রাসার কেন্দ্রে ৫ জনকে এই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

একই দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান ইসলাম দুলারহাট থানার নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে প্রশ্নের উপর উত্তর লেখা ছিল এমন অভিযোগে ১২৪ জন শিক্ষার্থীকে একদিনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এই শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে পারবে বলে কেন্দ্র সচিব জানিয়েছেন।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬