এসএসসির প্রস্তুতি ব্যাহত, সন্ধ্যার পর মাইক বাজানো বন্ধের নির্দেশ

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬ PM

© টিডিসি ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে চাঁদপুরে সন্ধ্যার পর উচ্চ স্বরে গান ও মাইক বাজানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ‘মাইকের উচ্চ শব্দের কারণে চলমান এসএসসি পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে’ প্রশাসনের কাছে এক অভিভাবকের দেওয়া অভিযোগের ভিত্তিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ নির্দেশ দেন।

গতকাল রবিবার (০২ ফেব্রুয়ারি) এক লিখিত বার্তায় জানানো হয়, চাঁদপুর জেলা শহর ও উপজেলায় সন্ধ্যা ছয়টার পর গানবাজনা, উচ্চ স্বরে ডেকসেট ও মাইক বাজানো যাবে না। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি শহরের এক অভিভাবক তাঁর সন্তানের এসএসসি পরীক্ষার প্রস্তুতি উচ্চ স্বরে মাইকের শব্দে ব্যাহত হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশনা জারি করেন।

এছাড়া একইভাবে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) পরীক্ষার্থীদের প্রস্তুতি নির্বিঘ্ন করতে বিকাল ৫টার পর সব ধরনের মাইকিং, উচ্চস্বরে গান-বাজনা বা ধর্মীয় সভা না করার নির্দেশ দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। নির্দেশ লঙ্ঘন করলে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের প্রস্তুতি শান্তিপূর্ণ পরিবেশে করতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬