চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্কুলবাসের সময় পরিবর্তন

০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬ PM

© ফাইল ফটো

আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ১০টি দ্বিতল বিআরটিসি স্কুলবাস চলাচলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

এসএসসি পরীক্ষার দিন পরীক্ষার্থীরা ৫ টাকায় এবং তাদের অভিভাবকরা ১০ টাকায় এসব বাসে চলাচল করতে পারবেন বলে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুনসূচি অনুযায়ী, পরীক্ষার দিন সকালে ১নং রুটের বহদ্দারহাট থেকে মুরাদপুর হয়ে নিউমার্কেটের বাস সকাল ৮টায়, বহদ্দারহাট থেকে নিউমার্কেটের বাস সকাল ৮টা ২৫ মিনিটে, নিউমার্কেট থেকে বহদ্দারহাটের বাস সকাল ৮টায় ছাড়বে।

পরীক্ষা শেষে নিউমার্কেট থেকে মুরাদপুর হয়ে বহদ্দারহাটের বাস দুপুর ১টায়, নিউমার্কেট থেকে বহদ্দারহাটের বাস দুপুর ১টা ২০ মিনিটে এবং বহদ্দারহাট থেকে নিউমার্কেটের বাস দুপুর ১টা ০৫ মিনিটে ছাড়বে।

২নং রুটের অক্সিজেন থেকে আগ্রাবাদের বাস সকাল ৮টায়, অক্সিজেন থেকে আগ্রাবাদের আরেকটি বাস সকাল ৮টা ১৫ মিনিটে এবং আগ্রাবাদ থেকে অক্সিজেনের বাস সকাল ৮টায় ছাড়বে।

পরীক্ষা শেষে আগ্রাবাদ থেকে অক্সিজেনের বাস দুপুর ১টা ১০ মিনিটে, আগ্রাবাদ থেকে অক্সিজেনের আরেকটি বাস দুপুর ১টা ২০ মিনিটে এবং মুরাদপুর থেকে আগ্রাবাদের বাস দুপুর ১টা ০৫ মিনিটে ছাড়বে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি চট্টগ্রাম নগরীর স্কুল শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বিআরটিসির ১০টি দ্বিতল স্কুলবাস চালু হয়েছে। বাসগুলো চালু হওয়ায় স্কুল শিক্ষার্থীরা মাত্র ৫ টাকা ভাড়া দিয়ে যেকোনও দূরত্বে চলাচল করতে পারবে।

ট্যাগ: এসএসসি
অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬