মঙ্গলবারের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছাল

১০ নভেম্বর ২০১৯, ০৩:১৭ PM

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও পেছানো হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরে থেকে এ তথ্য জানানো হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১২ নভেম্বরের অনুষ্ঠিতব্য জেএসসি গণিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং ১২ নভেম্বরের অনুষ্ঠিতব্য জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে একই কারণে শনিবার (৯ নভেম্বর) ও সোমবার (১১ নভেম্বর) এর জেএসসি ও জেডিসি পরীক্ষাও পেছানো হয়। এর মধ্যে ৯ নভেম্বরের জেএসসি পরীক্ষা হবে ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর।

অন্যদিকে, ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর এবং জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’
  • ০৩ এপ্রিল ২০২৬
সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ
  • ০৩ এপ্রিল ২০২৬
তেল নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল তরুণের 
  • ০৩ এপ্রিল ২০২৬
তিন মাস পর বিএনপির নীতি নির্ধারকদের বৈঠক কাল
  • ০৩ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২০ দিনে মৃত্যু ১০৩ শিশুর
  • ০৩ এপ্রিল ২০২৬
নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬