জেডিসির উত্তরপত্র চুরি, পরীক্ষার্থী বহিষ্কার

০২ নভেম্বর ২০১৯, ০৩:৫৪ PM

প্রতারণার আশ্রয়ে একাধিক উত্তর পত্র সংগ্রহের দায়ে জেডিসি’র এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিন আজ শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে  ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষার্থী আমতলী কামিল মাদরাসার ছাত্র।

জেডিসি’র মোরেলগঞ্জ সদরের ১ নং কেন্দ্রের ৫ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিল ওই পরীক্ষার্থী। এ কেন্দ্রে ১১৮১ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছেন।

এ সম্পর্কে কেন্দ্র সচিব অধ্যক্ষ ফখরুল ইসলাম বলেন, অসদুপায় অবলম্বন ও কেন্দ্রের শৃংখলা ভঙ্গের দায়ে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকিন আলী শেখ বলেন, ওই পরীক্ষার্থী দুটি উত্তর পত্র নিয়ে একটি বাইরে পাঠানোর চেষ্টা করেছিল।

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’
  • ০৩ এপ্রিল ২০২৬
সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ
  • ০৩ এপ্রিল ২০২৬
তেল নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল তরুণের 
  • ০৩ এপ্রিল ২০২৬
তিন মাস পর বিএনপির নীতি নির্ধারকদের বৈঠক কাল
  • ০৩ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২০ দিনে মৃত্যু ১০৩ শিশুর
  • ০৩ এপ্রিল ২০২৬
নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬