এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৩ AM

© ফাইল ফটো

২০২০ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ১৪ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। এদিকে এসএসসির টেস্ট পরীক্ষার ফল ৫ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড।

গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বোর্ড থেকে জারি করা এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফিসহ ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাবে।

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ১৭ নভেম্বর শেষ হবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ফি ২৪ নভেম্বর পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিস্তারিত প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬