এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল বিএসবি ফাউন্ডেশন

৩১ জুলাই ২০১৯, ০৭:৪৯ PM

© সংগৃহীত

রাজধানীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার নানামুখি দিন্তময় প্রসার ঘটছে। সেই বিশ্ব শিক্ষার সঙ্গে বাংলাদেশ কিভাবে তাল মিলিয়ে চলতে পারে তার দিক নির্দেশনা ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন বক্তারা।

এসময় বিদেশে শিক্ষা ব্যবস্থার নানান দিক নিয়ে কথা বলেন বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। অনুষ্ঠানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের স্টল ছিলো, যারা শিক্ষার্থীদের জন্য নানা অফারের কথা জানায়।

এসময় উপস্থিত ছিলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল করীম চৌধুরী, বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশনসহ দেশি-বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬