সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী তিন বন্ধুর মৃত্যু

১২ জুন ২০১৯, ১১:০৮ AM

© সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এইচএসসি পরীক্ষার্থী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কালনা মোড়ে মহাদেবপুর-নজিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন, গোলাম রসুলের ছেলে রোহানী এবং দুলাল হোসেনের ছেলে শরিফ উদ্দিন। তারা সবাই এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাস্থলেই দুই বন্ধু রোহানী ও শরিফ উদ্দিন মারা যান। পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, উপজেলার কালুশহর থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি বিজয়পুরের দিকে ফিরছিলেন। পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় কালনা মোড়ে রাস্তার নিচে তারা গুরুতর অবস্থায় পড়ে থাকে।

হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬
তিন বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন কর…
  • ২২ এপ্রিল ২০২৬
দরজা খুলে দাদি দেখলেন, ফ্যানের সঙ্গে ঝুলছে নাতির লাশ
  • ২২ এপ্রিল ২০২৬
সরকারি ছুটি বাড়ল একদিন, পরিপত্র জারি
  • ২২ এপ্রিল ২০২৬