দুষ্টমীর ছলে এক ছাদ থেকে অন্য ছাদে লাফ, পড়ে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

০৩ জুন ২০১৯, ০১:১০ PM

রাজধানীর রামপুরায় দুষ্টমীর ছলে এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ১৭৬/৪ উলন রোড, জরিদার গলি, রামপুরায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রিপন সরদার (১৫)। তার বাবার নাম নাসির সরদার।

রিপনের আত্মীয় মিথিলা জানান, রিপন পরিবারের সঙ্গে রামপুরা উলন রোডে জমিদার গলির ওই বাসায় ভাড়া থাকত। সে একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। ভোরে পাঁচতলা বাসার ছাদে উঠে দুষ্টমী করছিল। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬