এসএসসি: ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১৪২, জিপিএ-৫ বাড়লো ২৩৭

০১ জুন ২০১৯, ০২:৪৮ PM

© সংগৃহীত

শনিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল। তাতে দেখা গেছে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১৪২ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ২৩৭ পরীক্ষার্থী। ঢাকা বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল ৫৭ হাজার ৫শ’ ৫৫ জন যার মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর বলেন, মোট ৫৭ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তারা মোট ১ লাখ ৩৯ হাজার ৩৩১টি উত্তরপত্র পুনঃপরীক্ষণের আবেদন করেছিল। তার মধ্যে ২ হাজার ৮৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এই ফল ঢাকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসির ফল ঘোষণা করেন। এ বছর মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৬৫০ জন। ২০১৮ খ্রিষ্টাব্দের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেশি ছিল ১ লাখ ৩।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬