এসএসসি ফল পুনঃনিরীক্ষণের তারিখ ঘোষণা

৩০ মে ২০১৯, ০৯:৫১ PM

© সংগৃহীত

১ জুন প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল। এমনটা জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। দেশের ৮টি সাধারণ বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফল একযোগে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

জিয়াউল হক বলেন, ১ জুন ঢাকা বোর্ডসহ সব সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সে লক্ষ্যেই কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী ১ জুন পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সারাদেশে তিন লাখ ৬৯ হাজার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন পড়েছে। প্রতিটি খাতা বাবদ শিক্ষার্থীদের ফি দিতে হয়েছে ১২৫ টাকা। সেই হিসেবে পুনঃনিরীক্ষণের খাতা থেকেই বোর্ডগুলোর আয় হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা। চলতি বছরের এসএসসি পরীক্ষায় শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই এক লাখ ৪০ হাজার ৯২৩টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন পড়েছে। আর আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৭০ জন।

উল্লেখ্য, ৬ মে এসএসসির ফল প্রকাশ করা হয়। এ বছর মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৬৫০ জন।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬