শিক্ষার্থীদের সুবিধার্থে ছাত্রলীগের ইউটিউব চ্যানেল

৩০ মে ২০১৯, ০৪:২৬ PM

© টিডিসি ফটো

এবার এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে আলোচিত-সমালোচিত সরকারি দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে শিক্ষাদানের জন্য তারা ইউটিউব চ্যানেল খুলেছে।

পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব শিক্ষা ভিত্তিক ইউটিউব চ্যানেল ‘বিএসএল এডুকেশন (BSL Education)। শিক্ষার্থীরা এই ইউটিউব চ্যানেল থেকে পদার্থ, রসায়ন এবং গণিত বিষয়ের টিউটোরিয়ালে বিভিন্ন বিষয়ের সমাধান পাবেন। প্রাথমিকভাবে বুয়েটের কিছু মেধাবী শিক্ষার্থী এই বিষয় গুলোর সমাধান দেবেন বলেও জানা গেছে।

এব্যাপারে বৃহস্প্রতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি বলেন, শীঘ্রই বৃহৎ পরিসরে সকল শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক সকল ইউনিটের সহায়তায় 'কোয়ালিটি কনটেন্ট' দ্বারা চ্যানেলটি সমৃদ্ধ করা হবে। তিনি প্রত্যাশা করেন, সবার ইতিবাচক সাড়া, পরামর্শ, সহযোগিতায় এগিয়ে যাবে বিএসএল এডুকেশন (BSL Education)।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬