১৮ বছর স্কুলে না গেলেও পড়াশোনার স্বপ্নটা ভুলে যাননি ৩৬ বছরের বসন্তীর মুদুলি। তাইতো ছেলের বই নিয়ে, তার সঙ্গেই পড়াশোনা চালিয়ে পাস করেছেন মাধ্যমিক। ভারতের ওড়িশার স্টেট ওপেন স্কুলের সাহায্যে বসন্তী মুদুলি একবারেই মাধ্যমিক পাস করেছেন। শুধু মা নয়, ছেলেও পাস করেছেন।
অঙ্গনওয়ারিতে কাজ করছিলেন বসন্তী মুদুলি। কিন্তু খুব ভালো করেই জানতেন, পড়াশোনা ছাড়া বেশিদূর যাওয়া সম্ভব নয়। তাই যেভাবেই হোক অন্ততপক্ষে মাধ্যমিক পাস করার ভূত মাথায় চেপে বসে। সেই থেকেই শুরু। ছেলের বই নিয়ে, তার সঙ্গেই চলছিল জোরকদমে পড়াশোনা। আর তার ফলাফল, হাসতে হাসতে পাস করলেন মা ছেলে।
পাস করে খুশিতে আত্মহারা বসন্তী বললেন, ‘একটা বিষয় বুঝেছিলাম যে মাধ্যমিক পাস ছাড়া বেশিদূর যাওয়া সম্ভব নয়।’