ভাঙা হচ্ছে না রাজবাড়ীর সেই স্কুল ভবন

২৬ মে ২০১৯, ০৭:৩৭ PM

© সংগৃহীত

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীন লাল ভবনটি ভেঙে ফেলার সিন্ধান্ত আপাতত স্থগিত করেছে কর্তৃপক্ষ। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী শনিবার এক সভায় এ নির্দেশনা দেন বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাবুবা নাসরিন জানান।

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রাচীন লাল ভবনটি ভেঙে নতুন দশতলা ভবন তৈরির সিদ্ধান্ত হলে বিষয়টি আলোচনার জন্ম দেয়। সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশের পর অনেকেই প্রাচীন ওই ভবনটি রক্ষার দাবি নিয়ে সামনে আসেন।

প্রধান শিক্ষিকা মাহাবুবা নাসরিন বলেন, নতুন ভবন নির্মাণের জন্য পুরনো ভবনটি নিলামে বিক্রি করে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। সাংসদের নির্দেশে আপাতত তা স্থগিত রাখা হয়েছে। ঈদের পর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে বিষয়টির চূড়ান্ত ফয়সালা করা হবে।

সাংসদ কাজী কেরামত আলী বলেন, বিদ্যালয়ের নতুন দশ তলা ভবন করার জন্য যথেষ্ঠ জায়গা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাজবাড়ীবাসীর দাবির প্রেক্ষিতে আপাতত নিলাম স্থগিত করা হল।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর উল করিম, বিজ্ঞান চেতনার আহ্বয়ক মহিতুজ্জামান বেলাল, আওয়ামী লীগ নেতা শফিকুল আযম মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ।

ট্রাক চালককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ…
  • ০৬ মার্চ ২০২৬
রাঙামাটিতে এনসিপির সাত নেতার পদত্যাগ
  • ০৬ মার্চ ২০২৬
গণধর্ষণের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেওয়ায় গবিসাস কার্যালয়ে …
  • ০৬ মার্চ ২০২৬
রানবন্যার ম্যাচে বেথেলের সেঞ্চুরিও ব্যর্থ, ইংল্যান্ডকে উড়িয়…
  • ০৬ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপহরণ, ৯৭ হাজার টাকা লুট
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬