শিক্ষার্থীদের না জানিয়েই ভর্তির আবেদন

২৩ মে ২০১৯, ০৯:২০ PM

© সংগৃহীত

বানারীপাড়ায় দাখিল পাস শিক্ষার্থীরা অন্য মাদ্রাসা বা কলেজে ভর্তির আবেদন করতে পারছে না। সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের না জানিয়ে অন লাইনে ভর্তির আবেদন পুরন করায় শিক্ষার্থীরা নিজ পছন্দ অনুযায়ী উচ্চ মাধ্যমিক বা আলিম শ্রেণীতে ভর্তি হতে পারছেনা।

পৌর শহরের বানারীপাড়া মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করা গোলাম রাব্বি ৪ দিন ঘুরেও একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারেননি। তার অজান্তে তার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে আলিম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করে রেখেছেন। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র চাইতে মাদ্রাসায় গিয়ে অফিসে, অধ্যক্ষ, উপাধ্যক্ষের কাছে বার বার ধর্না দিয়েও কোন ফল পায়নি।

ভুক্তভোগী রাব্বি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ মাদ্রাসা কর্তৃপক্ষকে কাগজপত্র দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলে বুধবার পর্যন্ত তা কার্যকর হয়নি বলে গোলাম রাব্বি ও তার পিতা রুহুল আমিন বিষয়টি সাংবাদিকদের জানান।

মাদ্রাসার অধ্যক্ষকে বার বার ফোন করলেও ফোন ধরেননি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬