পাষণ্ড শিক্ষকের নির্যাতনে মেধাবী ছাত্র হাসপাতালে

১৯ মে ২০১৯, ০৮:৪০ PM

© টিডিসি ফটো

এক পাষণ্ড শিক্ষকের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে মেধাবী ছাত্র প্রিতম মণ্ডল হাসপাতালে ভর্তি হয়েছেন। এঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নির্যাতিত ছাত্রের বাবা।

ঘটনাটি ঘটেছে খোনা কে.বি মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র প্রিতম মণ্ডলকে সহকারী শিক্ষক প্রেমাংশু গোলদার ডাস্টার দিয়ে ঘাড়ে প্রচণ্ড আঘাত করলে গুরুতর আহত হয় প্রিতম। পরবর্তীতে প্রিতমকে উপজেলা হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্যে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে প্রিতম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় প্রিতমের বাবা বাদী হয়ে শিক্ষক প্রেমাংশুকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

দাকোপ থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বলেন, ছাত্র নির্যাতনের ঘটনায় শিক্ষক প্রেমাংশুর বিরুদ্ধে থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরর পর থেকে শিক্ষক প্রেমাংশু পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত আছে ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। শিক্ষক প্রেমাংশুকে ছাত্র নির্যাতনের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তার উত্তর সন্তোষজনক না হওয়ায় বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটিকেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close