রাতে পরীক্ষা দেওয়া সেই রিকি যে ফল পেলেন

০৭ মে ২০১৯, ১২:৩১ PM
রিকি হালদার

রিকি হালদার © ফাইল ফটো

ধর্মীয় বিধান অনুসারে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় প্রথমবারের মত রাতে পরীক্ষা দেয় রিকি হালদার। সেই রিকি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের ছাত্র।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জিপিএ ৪.০৬ পেয়েছে। এরমধ্যে বাংলায় এ মাইনাস, গণিতে এ গ্রেড, রসায়নে এ প্লাস। আর উচ্চতর গণিতে অকৃতকার্য হয়েছে।

জানা যায়, খ্রিস্ট ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টটিস্ট সম্প্রদায়ের অনুসারী হওয়ায় ধর্মীয় বিধান অনুসারে তাদের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। আর সেই শনিবারেই ছিল রিকি হালদারের চারটি বিষয়ের পরীক্ষা। তাই বিষয়টি যশোর শিক্ষাবোর্ডের নজরে আনলে বোর্ড কর্তৃপক্ষ তাকে রাতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। এটাই কোনে বোর্ডের নিয়ন্ত্রণে কোন শিক্ষার্থীর দেওয়া প্রথম  রাতে পরীক্ষা।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, জেনেছি রিকি ভাল ফলাফল করেছে। ধর্মীয় বিধান অনুযায়ী শনিবার দিনের বেলায় লেখা নিষেধ থাকায় বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করা হয়। বিষয়টি আমলে নিয়ে শনিবার রাতে তার পরীক্ষা নেয়া হয়।

জানা গেছে, এসএসসিতে চারটি পরীক্ষা পড়ে শনিবার। সেগুলো হলো ২ ফেব্রুয়ারি বাংলা, ৯ ফেব্রুয়ারি গণিত, ১৬ ফেব্রুয়ারি রসায়ন ও ২৩ ফেব্রুয়ারি উচ্চতর গণিত। পরীক্ষাগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাতে পরীক্ষা দিলেও তাকে সহপাঠীদের সঙ্গে সকালেই কেন্দ্রে প্রবেশ করতে হয়। আর বের হতে হয় রাতে পরীক্ষা শেষে।

উল্লেখ্য, এবার এসএসসি ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডে সর্বোচ্চ ৯১ দশমিক ৬৪ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন। এছাড়া ঢাকা বোর্ডে পাস করেছে ৭৯ দশমিক ৬২ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ২৯ হাজার ৬৮৭জন।

ফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ডে। পাসের হার ৭০ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন সবচেয়ে কম দুই হাজার ৭৫৭জন। এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৭ দশমিক ১৬ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ১১ শতাংশ, দিনাজপুরে ৮৪দশমিক ১০ শতাংশ, বরিশালে ৭৭ দশমিক ৪১ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৭২ দশমিক ২৪ শতাংশ পাস করেছে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬