এসএসসি পরীক্ষায় ফেল করে হারপিক পান করে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাটোরের গুরুদাসপুরে সুমী। এসএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার পর সোমবার দুপুরে সে নিজ বাড়িতে হারপিক পান করে।
জানা যায়, সুমী উপজেলার সাবগাড়ী গ্রামের শামীম আহমেদের কন্যা। সে সিংড়া উপজেলার বিলদহর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
জানা গেছে, সুমী গুরুদাসপুরের নাজিরপুর পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় ফেলের খবর শুনে হারপিক পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক চিকিৎসক রবিউল করিম শান্ত জানান, ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। হারপিকে এসিড থাকে। বিধায় ওই ছাত্রীর খাদ্যনালীতে ক্ষত সৃষ্টি হয়ে মারা যেতে পারে।