৬ দিনেও মিললো না কলেজ ছাত্রের খোঁজ

১৯ মার্চ ২০১৯, ০৯:১৩ PM
নিখোঁজ মেহেদী হাসান শান্ত।

নিখোঁজ মেহেদী হাসান শান্ত। © সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে মেহেদী হাসান শান্ত নামে এক কলেজ ছাত্র ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। হারিয়ে হওয়া শান্ত মাধবদী ডিজিটাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। শান্ত মাধবদীর ভগীরথপুর গ্রামের জোনায়েদ হোসেনের ছেলে।

মেধাবী ছাত্র শান্তর বাবা জোনায়েদ হোসেন জানান, গত ছয়দিন ধরে আমরা তার কোনো সন্ধান পাচ্ছি না। সে কোথায় এবং কি অবস্থাতে আছে সেটাও আমরা জানি না। আমাদের প্রতিটি সময় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটছে। শান্তকে হারানো আমাদের খুব হতাশ করেছে। আমরা শান্তর ব্যাপারে প্রশাসনের সহায়তা চাচ্ছি।

পারিবার সূত্রে আরো জানা যায়, গত ১৩ মার্চ সকালে শান্ত পরীক্ষা দিতে মাধবদী ডিজিটাল কলেজে যায়। পরে পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মাধবদী ও তার আশে-পাশের এলাকায় তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলাতে পারেনি।

মঙ্গলবার মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, কলেজ ছাত্র শান্ত নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। ওই কলেজ ছাত্রের পরিবারকে থানার অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তাকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬