বই পড়ে পুরস্কার পেল পাঁচ হাজার শিক্ষার্থী

০২ মার্চ ২০১৯, ১০:৫৬ AM

© সংগৃহীত

বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষে বই পড়ে চট্টগ্রামের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। শুক্রবার দুপুরে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুই পর্বে নগরীর ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ২১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পাশাপাশি ‘বিশেষ পুরস্কার’ হিসেবে লটারির মাধ্যমে ছয়জন শিক্ষার্থী এবং চারজন অভিভাবককে দুই হাজার টাকা মূল্যের বই দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অনুষ্ঠানে বলেন, আলোকিত মানুষ হতে হলে আমাদের বেশি বেশি বই পড়তে হবে। বই পড়ার মাধ্যমেই আমরা পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারবো।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়বে। তোমাদের মানসিক উৎকর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠার জন্য পাঠ্যবই ছাড়াও অনেক বই পড়তে হবে।’

অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বই পড়ার মাধ্যমেই মানুষের ভিতর সত্যিকারের মূল্যবোধ জাগ্রত হয়। আর মূল্যবোধই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে।”

বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগরের সংগঠক অধ্যাপক আলেক্স আলীম। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিশু-সাহিত্যিক আলী ইমাম, গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের হেড অব অপারেশনস ফিরোজ উদ্দিন প্রমুখ।

এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬