মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের চিন্তা নেই: শিক্ষামন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১০ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বর্তমানে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের চিন্তা এই মুহূর্তে সরকারের নেই। তবে বিষয়টি পরে দেখা যাবে। আজ বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

এ সময় শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টার অনেক রকম আছে। তবে যেখানে শিক্ষকরা শ্রেণিতে পড়াশোনা না করিয়ে নিজেদের বাড়িতে বা কোনো কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের পড়তে বাধ্য করেন এবং সেখানে না পড়লে নম্বর কম দিয়ে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেন। এ রকম অপরাধ যারা করেন তাদের ধরতে সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।

শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তাই যারা বা যে সব শিক্ষা প্রতিষ্ঠান নোট বইয়ের ব্যবসা করছেন তাদেরও কঠোর হাতে দমন করা হবে। এসময় পরীক্ষার্থী ও দায়িত্বরত শিক্ষকদের মনোযোগের বিঘ্ন না ঘটে সেজন্য পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষ করেছেন বলে তিনি জানান।

কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ ।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬