দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
নিঝুম আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিঝুম আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর মেরাজনগর খানকা শরীফ রোড এলাকার একটি বাসা থেকে নিঝুম আক্তার (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রায়েরবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান— সে আগেই মারা গেছেন।

কদমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মোছা. নুসরাত জাহান জানান, আমরা দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিঝুম আক্তারকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— ওই শিক্ষার্থী মারা গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি নিহত নিঝুমের বাবা দুটি বিয়ে করেছেন। নিঝুম প্রথম ঘরের মেয়ে। সে রায়ের বাজার মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলের বেসরকারি শিক্ষকদের বদলির তথ্য দিতে নতুন ন…
  • ২৭ জুন ২০২৬
জর্ডানের বিপক্ষে কখন মাঠে নামবেন মেসি, জানালেন স্কালোনি
  • ২৭ জুন ২০২৬
আবারও সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ২৭ জুন ২০২৬
সন্তান না হওয়ার পেছনে সমান দায়ী পুরুষও, তবু চিকিৎসায় অবহেলা
  • ২৭ জুন ২০২৬
পে স্কেল বাস্তবায়নের পথে সরকার, বেসরকারি চাকরিজীবীরাও কী সু…
  • ২৭ জুন ২০২৬
স্বামীর নির্যাতনে গৃহবধূ মৃত্যুর অভিযোগ, হাসপাতালে লাশ রেখে…
  • ২৭ জুন ২০২৬