চট্টগ্রামে যক্ষ্মা রোগে ক্যান্সারের চিকিৎসা, শিক্ষকের মৃত্যু

২০ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ PM
ভুল চিকিৎসার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন

ভুল চিকিৎসার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন © সংগৃহীত

যক্ষ্মা রোগে ক্যান্সারের চিকিৎসা দেওয়ায় মৃত্যু হয় চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল রহমান মুরাদের। ভুল চিকিৎসার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ব্যানার ফেস্টুন নিয়ে এবং হাতে কালো ব্যাজ পরে অংশ নেন। এক ছাত্রের ফেস্টুনে লেখা ছিল ‘আমাদের শিক্ষক কবরে কেন, ডা. জিল্লুর ও তাপস মিত্রের কাছে জবাব চাই’। আরেকটি ফেস্টুনে কচি হাতে লেখা ‘মুরাদ স্যার মরলো কেন, বিচার চাই-বিচার চাই’।

মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন সাতকানিয়া মডেল হাইস্কুলের সাবেক ছাত্র লায়ন ওসমান গনি চৌধুরী, অ্যাডভোকেট আমান উল্লাহ, আরিফুল হক, আবু বকর বিন হাসেম, মো. জায়েদ প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষক মুরাদের যক্ষ্মা হলেও ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার কারণে ক্যান্সারের চিকিৎসা দেওয়ায় তিনি অকালে মৃত্যুবরণ করেন। তাকে ভারতে নিয়েও বাঁচানো যায়নি। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ভুল চিকিৎসার জন্য দায়ী চিকিৎসকদের চাকরি থেকে অপসারণ, বিএমডিসি সনদ বাতিল, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দায়ী রোগ নিরূপণ কেন্দ্রের লাইসেন্স বাতিলের দাবিও জানান।

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950