কালেমা লেখা পতাকা টাঙানোয় শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বললেন শিক্ষক

১৪ নভেম্বর ২০২৪, ১১:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখা

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখা © সংগৃহীত

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় কালেমার ক্যালিওগ্রাফি-সংবলিত কালো পতাকা শ্রেণিকক্ষে টাঙানোয় শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বলার অভিযোগ উঠেছে একজন শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ১২ নভেম্বর অষ্টম শ্রেণির ইস্তেকার আহমেদ তাওহীদ নামে একজন ছাত্রসহ কিছু শিক্ষার্থীর সই সংবলিত একটি অভিযোগ পত্র অধ্যক্ষ বরাবর জমা দিয়েছেন। অভিযোগ পত্রে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানা এবং কটাক্ষ করার অভিযোগ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বলার অভিযোগ ওঠা শিক্ষক হলেন বাবু বিমল চন্দ্র রায়। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী ক্যাম্পাসের দিবা শাখার বাংলা ভার্সনের চারু ও কারুকলার সহকারী শিক্ষক।

লিখিত অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘ঞ’ শাখার শিক্ষার্থীবৃন্দ। গত ৭ নভেম্বর আমরা আমাদের শ্রেণিকক্ষে কালেমার ক্যালিওগ্রাফি করা একটি কালো পতাকা লাগিয়েছিলাম। সব শিক্ষক তা সমর্থন করলেও বিমল চন্দ্র রায় স্যার আমাদের জঙ্গি বলে সম্বোধন করেন।

অভিযোগে আরও বলা হয়, শুধু তাই নয়, তিনি আমাদের বলেন, এখনই জঙ্গিগিরি শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, পাকিস্তানে গিয়ে এসব কর।’ তিনি আমাদের বলেন, এটা নাকি জঙ্গি সংগঠন আইএসআইএস-এর পতাকা। আমরা স্যারকে বলেছিলাম, স্যার এটা আইএসআইএস-এর পতাকা নয়। আর যদি তা হয়ে থাকে, আমরা পতাকা খুলে ফেলবো এবং ক্ষমাও চাইবো। কিন্তু তিনি আমাদের একাধিকবার জঙ্গি সম্বোধন করেন।

শেষে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘আমাদের ইসলাম ধর্মে আঘাতের বিচার সুষ্ঠু উপায়ে দিয়ে বাধিত করবেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক বিমল চন্দ্র রায় বলেন, ওখানে কী লেখা তা তো পড়তে পারিনি। শুধু বলে ফেলেছিলাম এটা তো আইএস-এর পতাকার মতো মনে হচ্ছে। নিচে কালো কাগজ, ওপরে সাদা হরফে আরবি লেখা। এটাই হয়ে গেছে আমার দোষ। ঘটনার পর আমি শিক্ষার্থীদের কাছে মাফও চেয়েছি। বলেছি, আমার কোনো ভুল কথায় তোমরা কষ্ট পেলে আমি ক্ষমা চাইছি। তারপরও অভিযোগ দিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close